আন্তর্জাতিক ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:০৯

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

দশম দিনে দুই শিশু-মা জীবিত উদ্ধার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে বিধ্বস্ত দশম দিনে দুই শিশু-মা জীবিত উদ্ধারের ঘটনা ঘটেছে। জানা যায়,তুরস্কের আন্তাকিয়া থেকে তাদের  জীবিত উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ২২৮ ঘণ্টা ধ্বংসস্তূপের আটকা ছিল তারা। খবর আল-জাজিরার। এর আগে সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে আঘাত হানে যাতে  সিরিয়াসহ এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। 

এছাড়া, পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চল মারত্মকভাবে বিধ্বস্ত হয়। আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, ইলা ও তার দুই সন্তান মেইসাম ও আলীকে একটি বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লক থেকে উদ্ধার করা হয়েছে।

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে নয় দিনের বেশি সময় পর জীবিত উদ্ধার করা হয় এক নারীকে। 

কাহরামানমারাস শহরে একটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় তাকে। ওই নারীকে উদ্ধারের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

গত ৬ ফেব্রুয়ারি ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানার ২২২ ঘণ্টা পর উদ্ধার করা হয় ৪২ বছর বয়সী ওই নারীকে। তার নাম মেলিক ইমামোগ্লু।

তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ। তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও ওই ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সিরিয়ায় ৫ হাজার ৮শ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। 

আমাদের কাগজ/এমটি