আন্তর্জাতিক ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৩:৩৬

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুজন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপি’র। স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির দক্ষিণাঞ্চলীয় আলাবামা রাজ্যের একটি মহাসড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে। 

এটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের। এতে হেলিকপ্টারে থাকা দুই আরোহী নিহত হন। আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলোতে দুর্ঘটনার একাধিক ভিডিও রেকর্ড হয়েছে। এসব ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে। 

এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি হান্টসভিল শহরের কাছে দুপুরের দিকে বিধ্বস্ত হয়।

টেনেসির সামরিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওয়ার্নার রস এক বিবৃতিতে বলেন, এ হেলিকপ্টার দুর্ঘটনায় ‘টেনেসি ন্যাশনাল গার্ডের  দুই সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং এই হৃদয়বিদারক ঘটনায় তাদের পরিবারের জন্য প্রার্থনা করি এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

আমাদের কাগজ/এমটি