আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে সৌদি আরবে হজ করতে যাওয়ার ভিসা পেতে ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত একটি বিবৃতি দেয় সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সি কোনো যাত্রী বা তার পক্ষ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।
আমাদেরকাগজ/এইচএম




















