আন্তর্জাতিক ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৩৪

এবার ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ এবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় ৩ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, রাজ্যের কাটরায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

এর আগে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতের মেঘালয়ে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 

ওই ভূমিকম্পে বাংলাদেশের সিলেটেও অনুভূত হয়েছিল।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এরপর সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, সিকিম ও রোমানিয়ায় ভূমিকম্পের খবার পাওয়া গেছে।

আমাদের কাগজ/এমটি