আন্তর্জাতিক ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:১৬

ভূমিকম্প থেকে বেঁচে আগুনে পুড়ে পরিবারের ৭ জনের মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ভূমিকম্প থেকে বেঁচে ফিরে হলো না শেষ রক্ষাটুকু। তুরস্কের কনিয়া শরের একটি বাড়িতে আশ্রয় নেওয়া পাঁচ শিশু ও তাদের বাবা-মা আগুনে পুড়ে মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বাড়িটিতে আগুন লাগে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। গত সপ্তাহের ভূমিকম্প থেকে বাঁচার পর এ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। 

নিহত পরিবারটি পার্শ্ববর্তী দেশ সিরিয়া থেকে এসে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নুরদাগি শহরে বাস করতো।  গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত শহরটি ছেড়ে তারা কনিয়া গিয়ে আশ্রয় নিয়েছিলেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, ভূমিকম্পের পর উদ্বাস্তু কয়েক লাখ মানুষের মতো সিরিয় পরিবারটি তাদের আত্মীয়দের সঙ্গে কোনিয়ায় এসেছিল।

পরিবারটির প্রতিবেশী মুহসিন কাকির আনাদোলুকে বলেন, আমরা বাড়িটিতে আগুন জ্বলতে দেখেছি। কিন্তু, আমরা তা নেভাতে পারিনি। শুধু জানালা দিয়ে একটি মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া ও তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প। এতে দেশ দুটিতে নিহতের সংখ্যা প্রায় ৪৪ হাজার। আহত লাখেরও বেশি মানুষ। 

এদিকে ভূমিকম্পটিকে গত ১০০ বছরের মধ্যে তুরস্কের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে উল্লেখ্য করা হয়েছে। সূত্র : এএফপি, আনাদোলু, টিআরট ওয়ার্ল্ড


আমাদের কাগজ/এমটি