আন্তর্জাতিক ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০৯

ইসরায়েলের মিসাইল হামলায় দামেস্কে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে দামেস্কের কেন্দ্রীয় কাফর সুসা এলাকায় ইসরায়েলি রকেট আঘাত হানে। হামলার শিকার এলাকাটি দামেস্কে ইরানি স্থাপনার কাছে একটি বড় এবং ভারী সুরক্ষিত নিরাপত্তা কমপ্লেক্সের পাশে অবস্থিত। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। খবর রয়টার্স

এদিকে, ইসরায়েলের সামরিক মুখপাত্র হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যরাতের কিছু পরেই ইসরাইল রাজধানী দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায়।  বেসামরিক ৫ লোক নিহত এবং ১৫ জন আহত হয়েছে। এছাড়া হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমাদেরকাগজ/এইচএম