আন্তর্জাতিক ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৩০

৬ সেন্টিমিটার লেজ নিয়ে কন্যাশিশুর জন্ম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমাদের কাগজ ডেস্কঃ কন্যাশিশু জন্ম তাও আবার লেজ নিয়ে। শুনতে কিছুটা অবাক মনে হলেও সত্যি। এমন এক বিস্মিত হাসপাতালে কর্মরত চিকিৎসকরাও। সম্প্রতি,এমন ঘটনার সাক্ষী হলও ব্রাজিল। ৬ সেন্টিমিটার লম্বা লেজ নিয়ে জন্ম নিল এক কন্যাশিশু। নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। যা হতবাক করেছেন সবাইকে। 

জানা যায়,স্পিনা বিফিডা নামের জটিল রোগ নিয়ে জন্ম নেয় মেয়েটি। তার মেরদণ্ড স্বাভাবিকভাবে বাড়েনি। ফলে শিশুটির মেরুদণ্ড ও শ্রোণিদেশের মাঝে বাড়তি মাংস খণ্ড গজায়। মেরুদণ্ডের সম্প্রসারে যা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে ধারণা করা হচ্ছে।  

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির কোমরের মাঝামাঝি এক সরু মাংস খণ্ড গজিয়েছিল। হুবহু তা দেখতে লেজের মতো। ইতোমধ্যে অস্ত্রোপচার করে তা বাদ দেয়া হয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘হিউম্যান সিউডো টেইল’ বলা হয়। সম্প্রতি ‘পেডিয়াট্রিক সার্জারি কেস রিপোর্টস’ নামক জার্নালে শিশুটির বিরল রোগের কথা প্রকাশিত হয়। 

এর আগে মেক্সিকোতেও একই ঘটনা ঘটে।  

আমাদের কাগজ/এমটি