আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ তহবিল মামলায় গ্রেপ্তার হতে পারেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
সোমবার পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার অভিযান পরিচালনা করতে ইতোমধ্যে চার সদস্যের একটি টিমও গঠন করেছে এফআইএ। এছাড়াও পাঞ্জাব পুলিশের সহায়তা নেয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া এফআইএ টিমের সারসংক্ষেপ সংস্থার মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। মহাপরিচালক অনুমোদন দিলেই অভিযান শুরু হবে।
গত ৬ অক্টোবর ইসলামাবাদে এফআইএর বাণিজ্যিক ব্যাংক সার্কেল ইমরান খান এবং অন্যান্য পিটিআই নেতাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে। এই এফআইআর মামলা হিসাবে নথিভুক্ত হওয়ার পর ইসলামাবাদ আদালতের কাছে জামিন চেয়েছিলেন ইমরান খান।
আমাদেরকাগজ/এইচএম




















