আন্তর্জাতিক ডেস্ক।।
আরামকোর তেল স্থাপনায় অজানা স্থান থেকে হামলার জন্য পূর্বেই সৌদি আরব ইরানকে দায়ী করে আসছে। ইয়েমেনের শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হুথিরা এই হামলার দায় স্বীকার করলেও তা সৌদি কর্তৃপক্ষ বিবেচনায় আনছে না। যদিও ইরান এ হামলার দায় অস্বীকার করেছে।
এদিকে গত মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের নিশ্চিত করেছেন যে, সৌদি তেল স্থাপনায় হামলার জন্য ইরানের বিরুদ্ধে জবাব দিতে সকল ধরনের পথ যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ হলেই চূড়ান্ত ব্যাবস্থা নেবে সৌদি কর্তৃপক্ষ।
তিনি সাংবাদিকদের আরো জানান, সৌদি আরব মনে করে ইরান এই হামলার পেছনে রয়েছে। জাতিসংঘের তদন্ত দল কাজ করছে। বিষয়টি নিশ্চিত হলেই আন্তর্জাতিক মিত্রদের সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে জবাব দেবে সৌদি আরব। জবাবের ক্ষেত্রে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক এই তিন পথই বিবেচনা করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। একই সাথে তিনি জানিয়েছেন যে চূড়ান্ত কোন সিদ্ধান্ত এখনো নেওয়া হয় নি।




















