আন্তর্জাতিক ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫০

করোনার ভয়ে ৩ বছর সন্তানসহ ঘরবন্দি নারী, অবশেষে উদ্ধার করল পুলিশ  

আমাদের কাগজ ডেস্কঃ মৃত্যুকে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একদিন সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে যেনেও অনেকের মাঝে সারাজীবন বেঁচে থাকার প্রবণতা সের নতুন কিছু নয়। এবার মৃত্যু ভয়ে ঘরবন্দি এক নারী নতুন করে আলোচনার সৃষ্টি করলেন। জানা যায়, করোনার ভয়ে সন্তানসহ ৩ বছর ধরে ছিলেন ঘরবন্দি এমনি এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি পুলিশের নজরে আনেন ওই নারীর স্বামী সুজন মাঝি, যিনি একজন প্রকৌশলী। এ সময়ে তাকেও (স্বামী) ঘরের বাইরে থাকতে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

দিল্লির গুরুগ্রামের চক্করপুরের এ ঘটনার খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।   

প্রতিবেদনটি-তে বলা হয়, ২০২০ সাল থেকে ঘরবন্দি ছিলেন ওই নারী। সাথে ৭ বছর বয়সী সন্তানকে নিয়ে ঘরে অবস্থান করতে শুরু করেন। করোনা সংক্রমণ শুরুর পর মুনমুন মাঝি নামের ওই নারীর এমন কান্ডে হতবাক নেট পাড়া। ঘটনার সূত্রপাতের তিন বছর পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তার স্বামী চক্করপুর পুলিশকে বিষয়টি জানান। 

সবশেষ সুজনের অনুরোধে পুলিশের একটি দলের সঙ্গে স্বাস্থ্যকর্মী ও শিশু কল্যাণ বিভাগের সদস্যরা বাসায় গিয়ে ঘরের প্রধান দরজা ভেঙে স্ত্রী মুনমুন ও তাদের ১০ বছর বয়সী সন্তানকে উদ্ধার করে। 

এসময় ঘরের ভেতরে ময়লা-আবর্জনা, চুল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেট  পড়ে থাকতে দেখা যায়।

জানা গেছে, এই সময়ে ওই নারী তার সন্তান ও নিজের চুল ঘরেই কেটেছেন। গ্যাসের চুলার পরিবর্তে রান্নার কাজ করতেন ইন্ডানকশনের মাধ্যমে। তার সন্তান ঘরের দেয়ালে আঁকাআঁকি ও পেন্সিল ব্যবহার করে পড়াশোনা করত। এমনকি দীর্ঘ এই সময়ে সে (সন্তান) সূর্যের আলো পর্যন্ত দেখেনি।

ওই নারী ও শিশুকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবরে বলা হয়েছে।

আমাদের কাগজ/এমটি