আমাদের কাগজ ডেস্কঃ তুরস্কে আবারও ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলীয় শহর মালাতিয়ায় এ ভূমিকম্প আঘাত হানে। খবর আল আরাবিয়া নিউজের। এর আগে চলতি মাসের শুরুর দিকে (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে পরপর বড় দুটি ভূমিকম্প আঘাত হানে।
শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পে অর্ধলক্ষাধিক প্রাণহানির ক্ষত শুকাতে না শুকাতেই তুরস্কে আরও একবার আঘাত হানলো প্রাণঘাতী ভূমিকম্প। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাঝারি মাত্রার এ ভূমিকম্পে দেশটির মালাতিয়া প্রদেশে এ ভূমিকম্প হয় বলে জানা যায়।
এতে অন্তত ৬৯ জন আহত হয়েছেন।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ইয়েসিলিউর্ট জেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২ বলে জানিয়েছে। তাদের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
আফাদ প্রধান ইউনুস সিজার এক বিবৃতিতে জানিয়েছেন, এবারের ভূমিকম্পে একজন নিহত এবং ৬৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পটিতে নতুন করে আরও কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।
ভূমিকম্পের পরপরই রাস্তায় বেরিয়ে আসেন আতঙ্কিত বাসিন্দারা। তাদের ভেঙে পড়া স্থাপনা থেকে দূরে থাকতে এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে প্রবেশ না করতে পরামর্শ দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।
এদিন মালতিয়া ছাড়াও কাহরামানমারাস, গাজিয়ানটেপ, আদিয়ামান, শানলিউরফার মতো আশপাশের প্রদেশগুলোতে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।
আমাদের কাগজ/এমটি





















