আন্তর্জাতিক ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৫

ধনীর তালিকায় আবার শীর্ষে ইলন মাস্ক

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আবারও বিশ্বের শীর্ষ ধনী হওয়ার মুকুট অর্জন করলেন ইলন মাস্ক। গত বছরের ডিসেম্বরে স্থানচ্যুত হওয়ার পর আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষ স্থান ফিরে পেলেন এই টেসলা প্রধান নির্বাহী কর্মকর্তা। ব্লুমবার্গের সূত্রে সিএনএন এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকার শীর্ষে এখন মাস্কের নাম শোভা পাচ্ছে। তবে বিলিয়নিয়ার তালিকা করা আরেক গণমাধ্যম ফোর্বসের তালিকায় এখনও ইলনের অবস্থান দ্বিতীয়।

সিএনএন জানিয়েছে, টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়াতেই ইলন মাস্কের এই উত্থান। মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলার। অপরদিকে প্রথম স্থান থেকে দ্বিতীয়স্থানে নেমে যাওয়া আরনল্টের বর্তমান সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।

২০২২ সালের অক্টোবরে টুইটার কিনে নেবার পর থেকে মারাত্মকরকম আলোচনায় ইলন। 

এছাড়াও, সামগ্রিকভাবে প্রযুক্তি বাজারে মন্দা চলছিল। সব মিলিয়ে, বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম অনেক কমে যায়।

ইলন মাস্ক এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট ধারণ করলেও, একইসঙ্গে তিনি অপর এক খেতাবের অধিকারী--তিনিই সে ব্যক্তি, যিনি রেকর্ড পরিমাণ সম্পদ হারিয়েছেন। গত বছরের শেষের দিকে আধুনিক বিশ্বের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন ডলার সম্পদ হারান। ২০২১ এর নভেম্বরে তার মোট সম্পদের পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন ডলার, আর ২০২২ এর ডিসেম্বরে এসে তা দাঁড়ায় ১৩৭ বিলিয়ন ডলারে।

টুইটার নিয়ে বারবার নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছেন মাস্ক। গতকালও ৫০ প্রকৌশলীকে বরখাস্ত করে আলোচিত হয়েছেন মাস্ক। এর আগে, নভেম্বরের শুরুর দিকে খরচ কমানোর জন্য টুইটারের ৩ হাজার ৭০০ কর্মীকে চাকুরিচ্যুত করেন মাস্ক।

কারণ, টেসলার প্রধান নির্বাহীকে টপকে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করেছেন এলভিএমএইচ-এর প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ট।

ইলন মাস্কের 'আমলে' এখন পর্যন্ত টুইটারের ৭০ শতাংশ কর্মী চাকরি হারিয়েছেন। এ মুহূর্তে প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার মানুষ কাজ করছেন।

তবে এসব সমস্যার মাঝে ধনীদের তালিকার শীর্ষে ফিরে আসা নিঃসন্দেহে ইলন মাস্ক ও তার ভক্ত অনুসারীদের জন্য স্বস্তির বিষয়।

আমাদের কাগজ/এমটি