আন্তর্জাতিক ৪ মার্চ, ২০২৩ ০৩:৩৯

মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশি গ্রেফতার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কোনো প্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়া বসবাসরত ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারত মহারাষ্ট্রের পুলিশ। তাদের থানে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, অবৈধভাবে বছরের পর বছর সেখানে অবস্থান করছিলেন তারা। 

শনিবার (৪ মার্চ) স্থানীয় প্রশাসন সূত্রে এ খবর জানা গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানায়, পহেলা মার্চ অভিযান চালিয়ে তাদের ধরা হয়। নাভি মুম্বাইর ঘনসলি এলাকায় বিয়ের অুনষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে এমন খবর পেয়েই ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ দাবি করেছে, আটকদের মধ্যে ১০ জন নারী ও আটজন পুরুষ রয়েছেন। কোনো প্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বাস করছেন।

এরইমধ্যে গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ, তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।

আমাদের কাগজ/এমটি