আমাদের কাগজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৫৫ জন। এর আগে, রোববার (৫ মার্চ) ৩৩৮ জনের মৃত্যু এবং ৭৯ হাজার ৬৬৪ জন শনাক্ত হয়েছিল। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩ হাজার ৫৫৯ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। সোমবার (৬ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। দেশটিতে ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জাপানে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৩১ জন এবং মারা গেছেন ৫০ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৪৬৩ জন এবং মারা গেছেন ১৫ জন।
যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৮ জন এবং মারা গেছেন ৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮১৩ জন এবং মারা গেছেন ৫ জন।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
আমাদের কাগজ/এমটি


















