আন্তর্জাতিক ৭ মার্চ, ২০২৩ ১২:০৭

পুলিশ হত্যার দায় স্বীকার করল ‘আইএস’

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।এর আগে  দেশটির স্থানীয় সময় সকাল ১০টার দিকে কামব্রি নামে একটি সেতুর কাছে এই হামলার ঘটনা ঘটে। সেতুটি কাচ্চি ও সিবি জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। 

ইসলামি চরমপন্থিদের গতিবিধি অনুসরণকারী সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে মঙ্গলবার(৭ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংস্থাটির পরিচালক রিটা কাটজ এক টুইটে বলেছেন, পাকিস্তানের বেলুচিস্তানের সিব্বিতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস (আইএস)।

সোমাবার বেলুচিস্তানের বোলান কাচ্চি জেলার ধাদর তহসিলে একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে আরও ১৩ পুলিশ সদস্য আহত হন।

আমাদের কাগজ/এমটি