আন্তর্জাতিক ৭ মার্চ, ২০২৩ ০৫:১৮

মিয়ানমারে সেনাবাহিনীর তাণ্ডব, নিহত ১৭

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ একদিকে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে মিয়ানমারে। অন্যদিকে মিয়ানমারের সাগাইং অঞ্চলে তাণ্ডব চালিয়েছে দেশটির সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তারা কমপক্ষে ১৭ জনকে হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, নিয়াউং ইয়িন এবং টার তাইং নামের গ্রামে সেনাবাহিনী এ তাণ্ডব চালায়। এ সময় ধর্ষণ, শিরশ্ছেদসহ দেশটির মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের নানা সহিংসতা মূলক ঘটনা ঘটেছে। 

স্থানীয় বাসিন্দাদের রবাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিয়াউং ইয়িন এবং টার তাইং থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া 

গত সপ্তাহের এ হামলায় জড়িত ৯০ জনেরও বেশি সৈন্য জড়িত ছিল। গত ২৩ ফেব্রুয়ারি পাঁচটি হেলিকপ্টারে করে এসব সৈন্যকে ওই এলাকায় আনা হয়। এদুকে,গত বৃহস্পতিবার নিয়াং ইয়িনের একটি নদীর মধ্যে অবস্থিত ছোট দ্বীপে তিন নারীসহ ১৪ জনের মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় প্রতিরোধ বাহিনীর দুই সদস্যসহ টার তাইংয়ে আরো তিনজন পুরুষের মরদেহ পাওয়া গেছে। তাদের দুজনের অঙ্গ কেটে ফেলা অস্থায় পাওয়া গেছে। একজনের মাথা কেটে ফেলা হয়েছিল বলেও জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, ২০১৭ সালে রাখাইনে নৃশংস জাতিগত নিধনযজ্ঞ চালায় দেশটির সেনাবাহিনী। এর জেরে মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের ৭ লাখেরও বেশি সদস্য নিরাপত্তার জন্য প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে। গণতন্ত্রপন্থীদের কঠোর হাতে দমন করছে সেনাবাহিনী। জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ এই সহিংসতাকে গৃহযুদ্ধের কাছাকাছি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন। 

আমাদের কাগজ/এমটি