আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে মঙ্গলবার (২১ মার্চ) পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে, দেশটিতে ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন এবং রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ।
মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে। খবর আল আরাবিয়ার।
মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।
আমাদেরকাগজ/এইচএম



















