আমাদের কাগজ ডেস্কঃ দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাও আবার ১ মাসের ব্যবধানে। (খবর আল জাজিরা)
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে নিশ্চিত করে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন। তিনি ইউক্রেনের দখলীকৃত এলাকা খেরসনে গিয়েছিলেন বলে জানিয়েছে ক্রেমলিন। তবে কখন ও কবে তিনি গিয়েছিলেন তা ক্রেমলিম সুনির্দিষ্টভাবে জানায়নি।
আজ মঙ্গলবার ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, পুতিন দক্ষিণ খেরসন অঞ্চলে একটি সামরিক কমান্ডের বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকে তিনি সেনাবাহিনী ও বিমানবাহিনীর কমান্ডারদের কাছে থেকে জাপোরিঝিয়া ও দিনিপার অঞ্চলের বর্তমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনেছেন। তবে কবে এই বৈঠক হয়েছে সেটিও জানায়নি ক্রেমলিন।
এ ছাড়া রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলে ন্যাশনাল গার্ডের সদর দপ্তরও পরিদর্শন করেছেন বলে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের এই সফরের একটি ভিডিও প্রকাশ করেছে ক্রেমলিন। ভিডিওতে পুতিনকে হেলিকপ্টারে করে লুহানস্কে যেতে দেখা গেছে।
আমাদের কাগজ/এমটি


















