আমাদের কাগজ ডেস্ক: ভারতে ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুঃখে কাতর হয়ে পড়েছে স্বজন হারা মানুষরা। এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় এক সঙ্গে তিন ভাই প্রাণ হারানোও দিশেহারা হয়ে পড়েছে পরিবার। ছোট থেকে একসঙ্গে বেড়ে ওঠা তাদের। এ ছাড়া মৃত্যুর মিছিলে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। অনেকে স্বজন হারিয়ে । অনেকে আবার হাসপাতালে রাত পার করছেন।
প্রসঙ্গত, ট্রেন দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন মোদি।
নিহত তিন ভাই হলেন, হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েন। তারা সকলে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা। অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার কাজে যাচ্ছিলেন। যদিও এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার ভিনরাজ্যে গিয়েছিলেন তিনজন। বাড়ির পুরুষ সদস্যদের মৃত্যুতে শোকের ভাসছেন স্ত্রী-রা। কান্নায় ভেঙে পড়েছেন সকলেই।
ওই তিন ভাই ছাড়াও বাসন্তীর ছরানেখালি গ্রামের আরও দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন বিকাশ ও সঞ্জয় হালদার।
সূত্র: সংবাদ প্রতিদিন
আমাদেরকাগজ/এমটি






















