ডেস্ক রিপোর্ট।।
মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি মহাত্মা গান্ধী হিসেবেই পরিচিত। যিনি ভারতের জাতির পিতা হলেও অবাধ যৌনাচারের জন্য কোন কোন মহলে তার অবস্থান বেশ বিতর্কিত। তবে এবার বহু পুরাতন ছবি আবার নতুন করে ভাইরাল হলো নেটিজেনদের মাঝে। যেখানে গান্ধীকে নৃত্যরত অবস্থায় দেখা যাচ্ছে এক স্বল্পবসনা তরুনীর সাথে। একজন স্বাধীনতাকামী নেতা কি করে এধরনের কর্মকান্ডে লিপ্ত হতে পারেন? আধুনিক ভারতীয় তরুনদের এখন তা ভাবাচ্ছে অনেক।
এর আগেও ইতিহাসবিদ রামচন্দ্র গুহ দাবি করেন যে, মহাত্মা গান্ধী তার যৌন তাড়নার গভীরতা পরীক্ষার জন্য তিনি তার নাতনীর সাথেও বিছানায় যেতেন। এমন একটি ঘটনাই ঘটেছিলো যখন তিনি সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে নোয়াখালীতে আগমন করেন।
উল্লেখ্য গান্ধীর এইসব যৌনাচারী কর্মকান্ডের ঘোর বিরোধী ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। তিনি গান্ধীকে চিঠি লিখেও এসব অভ্যাস ছাড়তে বলেন।
তবে ভাইরাল হওয়া এই ছবিটি গান্ধীর নয়। এমনটাই নিশ্চিত করেছে আমাদের কাগজের ফ্যাক্ট চেকিং টিম। তারা জানায়, এই আলোকচিত্রটি সত্যিকার আলোকচিত্র হলেও এছবির ব্যাক্তিটি গান্ধী নন। ইনি একজন অস্ট্রেলিয়ান অভিনেতা যিনি চ্যারিটি গালার একটি অনুষ্ঠানে ধুতি পরিধান করে গান্ধীর মত সেজেছিলেন।




















