আন্তর্জাতিক ৩ অক্টোবর, ২০১৯ ১২:৩৫

ভারত থেকে মুসলিমদের মুছে ফেলা হবে

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারত থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সকল মুসলিম ও খ্রিস্টানদের মুছে ফেলা হবে হুমকি দিয়েছেন দেশটির উত্তর প্রদেশের ধর্ম জাগরণ সমিতির প্রধান রাজেশ্বর সিং। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই হুশিয়ারী দেন।

তিনি বলেন, ‌২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারত থেকে সব মুসলিম ও খ্রিস্টানদের মুছে দেয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলাম এবং খ্রিস্টান ভারত থেকে ২০২১–এর মধ্যে মুছে দেব। এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা আমাদের এই নীতি আমার সহকর্মীরা করেছেন।

তিনি আরও বলেন, তার দলের সরকার অবশ্যই ভারত থেকে ২০০ মিলিয়ন মুসলিম এবং ২৮ মিলিয়ন খ্রিস্টান বিদায় করে দেবে।

এর আগেও রাজেশ্বর দাবি করেছিলেন, ‌আমাদের লক্ষ্য ভারতকে ২০২১–র মধ্যে হিন্দু রাষ্ট্র তৈরি করা। মুসলিম এবং খ্রিস্টানদের কারেও এই দেশে থাকার অধিকার নেই। তাই হয় তাদের ধর্মান্তরিত হতে হবে নয়তো এই দেশ ছেড়ে পালাতে হবে।