আন্তর্জাতিক ৩ অক্টোবর, ২০১৯ ১২:৫১

ভারতে গণধর্ষনের শিকার বাংলাদেশী নারী নিজেই আটক!

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের বনগাঁওয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক বাংলাদেশী নারী। এ ঘটনায় ওই নারী থানায় অভিযোগ করার প উলটো তাকেই আটক করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় এখনও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করনি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মাসখানেক আগে বাংলাদেশ থেকে কাজের সন্ধানে অবৈধভাবে বনগাঁ গিয়েছিলেন ওই তরুণী। সেখান থেকে তিনি চলে যান গুজরাটের সুরাটে। সেখানে কাজের পরিস্থিতি খারাপ হওয়ার দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই উদ্দেশ্যে আবারও বনগাঁয় ফেরেন তিনি।

এদিকে, কোনো বৈধ কাগজপত্র না থাকায় সীমান্ত পার করানোর জন্য বনগাঁর নরহরিপুরের ২ দালালের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সীমান্ত পার করে দেয়ার জন্য চুক্তিও হয় তাদের মধ্যে। দিন দুয়েক থেকে তাকে চোরাপথে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার কথা। এই সময়টা তিনি ছিলেন ওই দালালদের আশ্রয়েই। সেই সুযোগে ওই তরুণীকে ধর্ষণ করেন ওই দুই দালাল।

ওই ঘটনা পেট্রাপোল থানায় গিয়ে জানান তরুণী। এরপরই ওই তরুণীকে আটক করে তদন্ত শুরু করেছে পেট্রাপোল থানার পুলিশ। অভিযুক্ত দুই দালালকে এখনও গ্রেফতার করা হয়নি।