আন্তর্জাতিক ৪ অক্টোবর, ২০১৯ ০৮:২৫

পাকিস্তানি ভেবে সেদিন নিজেদেরই হেলিকপ্টার ধ্বংস করেছিল ভারত

ডেস্ক রিপোর্ট ।।

বালাকোটে ভারত এয়ার স্ট্রাইকের পরের দিন ২৭ ফেব্রুয়ারি শ্রীনগরে একটি Mi-17 V5 হেলিকপ্টারকে গুলি করে নামিয়েছিল ভারতীয় বিমানবাহিনী। সেই হেলিকপ্টারটি সে সময় মনে করা হয়েছিল পাকিস্তানের।

যদিও শুক্রবার ভারতীয় বিমানবাহিনীর প্রধান রাকেশ কুমার সিং ভাদরিয়া ভুল স্বীকার করে বলেন, ওই দিন পাকিস্তানি হেলিকপ্টার মনে করে যেটিকে গুলি নামানো হয়েছিল তা আসলে ছিল ভারতীয়, যা বড় ভুল ছিল বিমানবাহিনীর। যাতে প্রাণ হারিয়ে ছিলেন ৬ জন ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা ও একজন সাধারণ নাগরিক।

বিমানবাহিনী প্রধান তদন্তে বলেন, ওই দিনের ঘটনা বড় ভুল ছিল। আমাদের মিসাইল ধ্বংস করে ছিল আমাদের হেলিকপ্টার। এই ঘটনায় ইতোমধ্যে অপরাধীদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ নিয়েছে বিমানবাহিনী।
তদন্তে দেখা যায়, হেলিকপ্টারটিকে সাধারণভাবে গুলি চালিয়ে ও স্পাইডার এয়ার ডিফেন্স মিসাইলের সাহায্যে নামানো হয়েছিল। 

পরে জানা যায়, হেলিপক্টারটি ওড়ার ১০ মিনিটের মাথাতেই সেটিকে গুলি করে নামানো হয়। যাতে কপ্টারটি সরাসরি জমিতে আছড়ে পড়ে ও তাতে আগুন লেগে যায়।

সূত্র: এই সময়