বিশ্বে করোনায় আরও ২৭ জনের মৃত্যু
ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ দিনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১০ জনের এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৩৭ জন।
আজ শুক্রবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এ সময় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৪৩ জন। সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৭৮৭ জন।
এ ছাড়া ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ২৫২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ৫১৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। গুয়েতেমালায় আক্রান্ত হয়েছে ৩৮৩ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ১৭ লাখ ৭০ হাজার ৯৫৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ১ হাজার ৬৪৬ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৭৫৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
আমাদেরকাগজ/এমটি