আন্তর্জাতিক ১৩ অক্টোবর, ২০১৯ ১১:৪৪

সৌদিতে আরও তিন হাজার সেনা পাঠিয়েছে পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক।।

সৌদি আরবের দুটি তেল স্থাপনায় গত মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রিয়াদের অনুরোধে দেশটিতে সেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে চিরবৈরী ইরানকে দায়ী করছে সৌদি আরব।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক এসপার বলেন, দুই স্কোয়াড্রন যোদ্ধা ও অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি সৌদি আরবে পাঠানো হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে সর্বমোট তিন হাজার সেনা সেখানে পাঠানো হচ্ছে।

কাজেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি, একটি থাড দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি বিমান অভিযাত্রী শাখাসহ দুটি ফাইটার স্কোয়াড্রন পাঠানোর অনুমোদন দিয়েছেন এসপার।

লোহিত সাগরে একটি ইরানি তেল ট্যাংকারে শুক্রবার সম্ভাব্য জোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের নতুন এই উদ্যোগের খবর এসেছে।