অনলাইন ডেস্ক
আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তান দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা প্রেস এ তথ্য জানিয়েছে।
হামলায় মুর্গ বাজার গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। এছাড়া গুরুতর হতাহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং আফগান সার্বভৌমত্ব রক্ষার বৈধ অধিকার পুনর্ব্যক্ত করেছে।
পাকিস্তানের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে হামলা স্বীকার না করলেও সীমান্তের কাছে তালেবানদের আস্তানা লক্ষ্য করে আঘাত হানার কথা জানিয়েছে। হামলার ফলে অঞ্চলের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।




















