আন্তর্জাতিক ২৪ অক্টোবর, ২০১৯ ০৮:৪১

প্রেমের টানে লিঙ্গ বদল!

ডেস্ক রিপোর্ট।।

ভালবাসার জগতে কোন বাধাই বাধা নয়। ভালবাসা যেন সবকিছুর ঊর্ধ্বে। এর প্রমাণ আরো একবার দিল অনীক ওরফে অ্যানি এবং সাগ্নিক। দুজনই পুরুষ। ভালবাসেন একে অপরকে। ভালবাসায় লিঙ্গ তাদের বাঁধ না সাধলেও বিয়ের জন্য ঠিকই লিংঙ্গ পরিবর্তন করলেন অ্যানি।  

ভালবাসার টানে লিঙ্গ পরিবর্তন। অবশেষে মহা ধূমধামে বিয়ে সম্পন্ন হল জলপাইগুড়ির সাগ্নিকের সঙ্গে বালুরঘাটের অনীক ওরফে অ্যানির। প্রথম আলাপটা হয় মডেলিং থেকে। সাগ্নিক ও অনীক দু’জনেই মডেলিং করতে ভালবাসতেন। সেখানেই আলাপ, তার পরে শুরু প্রেম। 

রোববার মহা ধুমধামে জলপাইগুড়ির টাউন হলে মহা ধুমধামে বিয়ে সম্পন্ন হল সাগ্নিক ও অ্যানির। নিমন্ত্রিত ছিলেন প্রায় দু’শ জন। 

সাগ্নিকের বাবা সুব্রত চক্রবর্তী জানান, ‘‘দুই পুরুষ মানুষের মধ্যে বন্ধুত্ব থাকতেই পারে, এটা স্বাভাবিক ঘটনা।

কিন্তু রূপান্তরকামীর সঙ্গে বিয়ে করছে ছেলে জেনে প্রথমে ইতস্তত বোধ করলেও পরে তা মেনে নিয়েই ধুমধাম করে বিয়ে দিয়েছি।’’

অ্যানির মা প্রীতিরানী দত্ত জানান, 'অ্যানির বাবা ওদের এই বিয়ে এখনও মেনে নিতে পারেননি, আবার বিরুদ্ধাচরণও করেননি। আমি জলপাইগুড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম।'

জানা গিয়েছে, বর্তমানে দু’জনেই প্রাথমিক স্কুলের শিক্ষক। সাগ্নিক ময়নাগুড়ির একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। অন্যদিকে, অ্যানিও বালুরঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ান।

অ্যানি জানালেন, 'প্রেম-ভালবাসা কারোকে আটকাতে পারে না। আমি নিজের ইচ্ছায় পুরুষ থেকে মেয়ে হয়েছি। নিজের মনের মানুষটিকে বিয়ে করতে পেরে ভীষণ খুশি আমি।'

সাগ্নিক জানান, 'অ্যানিকে বাদ দিয়ে জীবনে কিছুই ভাবতে পারিনি। পারিবারিক চাপ অবশ্য ছিল। কিন্তু এখন সব মিটে গিয়েছে। দুই পরিবার আমাদের আপন করে নিয়েছে।'