আন্তর্জাতিক ৫ আগস্ট, ২০১৯ ০৫:২০

কায়রোর ক্যান্সার ইন্সটিটিউটের বাইরে বিস্ফোরণ, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক।।

মিসরের রাজধানী কায়রোর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বাইরে ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন অন্ততপক্ষে ৩২ জন। সোমবার(৫ আগস্ট) সকালে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কায়রোর রাস্তায় বিপরীত দিকে থেকে আসা একটি গাড়ির সঙ্গে আরও তিনটি গাড়ির সংঘর্ষের ফলে এ বিস্ফোরণ ঘটে। সেই হিসেবে এটি সন্ত্রাসী হামলা কি না, তা নিশ্চিত হওয়া যায় নি।

ইতোমধ্যে এ বিস্ফোরণের তদন্তে নেমেছেন মিসরের পাবলিক প্রসিকিউটর। অধিকতর তদন্তের পর মন্ত্রনালয় থেকে এ বিষয়ে পরবর্তিতে বিস্তারিত জানানো হবে।