আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে আরও সক্রিয়, শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বুধবার বেইজিংয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
এ সময় ওয়াং ই বলেন, ‘বর্তমান সময়ে বিশ্বে বাড়ছে অস্থিরতা ও সংকট। এমন পরিস্থিতিতে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা রাখতে উপযোগী করে তোলাটা জরুরি।‘
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে এবং ঐক্যের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে মনে করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।




















