আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার সম্প্রতি ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদ করেছে ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তান সরকার। পাকিস্তান কোনভাবেই ভারতের এ কর্মকান্ডকে স্বীকৃতি দিবে না বলে জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনী এই ইস্যূতে সরকারের পাশে এসে দাড়িয়েছে। পাকিস্তান আইএসপিআরের মূখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোমবার রাওয়াল পিন্ডিতে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টারের এক জরুরী সভায় সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীরি জনগনের প্রতি দায়িত্ব পালনে সম্ভব সব কিছু করবে। ভারতের এ হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে কাশ্মীরি জনগনের পাশে থাকবে তারা।




















