আন্তর্জাতিক ৬ নভেম্বর, ২০১৯ ১০:১৫

চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার কলেজ ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক ।। 

রাজস্থানের দৌসায় এক কলেজ ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫টায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। 

শুক্রবার সকালে কোচিংয়ে যাওয়ার জন্য বের হয়েছিল দ্বিতীয় বর্ষের ওই কলেজ ছাত্রী। কিছুদূর যাবার পরেই জোর করে তাকে চলন্ত গাড়িতে তুলে নেয় কয়েকজন দুর্বৃত্ত। এরপর গাড়ির মধ্যেই চলে পাশবিক অত্যাচার। চলন্ত গাড়িতেই চোখ বাঁধা অবস্থায় গণধর্ষণের শিকার হন ১৯ বছরের ওই তরুণী।

পরে সকাল ১০টার দিকে লালসোত এলাকায় নির্যাতিতাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এ বিষয়ে মুখ খুললে বা কাউকে জানালে তাকে খুন করা হবে বলেও হুমকি দিয়ে গেছে ওই দুর্বৃত্তরা।

থানায় অভিযোগ দায়েরের পর ধর্ষণে অভিযুক্ত ৩ জনের মধ্যে ২ জনকে শনাক্ত করা গেছে। অন্যজনকে এখনও চিহ্নিত করা যায়নি। তবে চারদিন হয়ে গেলেও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।