আন্তর্জাতিক ডেস্ক।।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের যথার্থতা তুলে ধরতে গিয়ে ক্ষমতাসীন বিজেপি'র আইন প্রণেতা বিক্রম সাইনি বলেছেন, দলের নেতাকর্মীরা এখন থেকে কাশ্মিরের ফর্সা নারীদের বিয়ে করতে পারবে।
মঙ্গলবার(৬ আগস্ট) ৩৭০ ধারা বাতিল উদযাপনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি দাবি করেছে যে, তাদের কাছে এবক্তব্যের ভিডিও ডকুমেন্ট রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে হিন্দিতে এই আইন প্রণেতা বলেন, ‘কর্মীরা খুবই উৎসাহিত আর যারা এখনও বিয়ে করেনি তারা এখন সেখানে গিয়ে বিয়ে করতে পারে। এখন কোনও সমস্যা নেই।’
পরবর্তিতে এই ধরণের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে কোনও ধরণের অনুতাপই দেখাননি ওই আইন প্রণেতা।




















