আন্তর্জাতিক ৯ নভেম্বর, ২০১৯ ০৭:২০

অস্ট্রেলিয়ায় বনাঞ্চলে আগুন: দুইজন নিহত

ডেস্ক রিপোর্ট।। 

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলসে বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আরো সাতজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক প্রধান।

গ্লেন এনেস এলাকা থেকে আগুনে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।  ইতোমধ্যে আগুনে ধ্বংস হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা।

স্থানীয় দমকল বিভাগ জানায়, আগামী সপ্তাহ নাগাদ বনাঞ্চলের শতাধিক খণ্ড খণ্ড আগুন কিছুটা নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে।  তবে আগামী তিন মাস অর্থাৎ গ্রীষ্মের সময়ে এই আগুনের প্রকোপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এছাড়া বনাঞ্চলে আগুনের তীব্রতার মুখে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেণ্দ্রে রয়েছেন কুইন্সল্যান্ড প্রদেশের নুসা শহরের প্রায় দুই হাজার বাসিন্দা।  শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানান প্রাদেশিক কর্তৃপক্ষ।