আন্তর্জাতিক ডেস্ক।।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালেস ও কুইন্সল্যান্ডে নতুন করে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের ভয়াবহতায় ইতোমধ্যেই ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন উপদ্রুত এলাকার হাজার হাজার স্থানীয় মানুষ। মারা গেছেন অন্তত তিন জন।
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, দুই রাজ্যে আক্রান্ত মানুষের সহায়তায় কাজ করছে দমকল বাহিনীর এক হাজার ৩০০ সদস্য। তাদের সহায়তা দেবে সেনাবাহিনী। এছাড়া আক্রান্তদের সহায়তায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন শত শত বেসামরিক নাগরিক।
দাবানলের তাণ্ডবে মৃতদের পরিবারের সদস্যদের প্রতিও সহমর্মিতা জানিয়েছেন অসি প্রধানমন্ত্রী।
সূত্রঃ বিবিসি


















