আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনে বিমান হামলা চালিয়ে 'ফিলিস্তিন ইসলামিক জিহাদ'(পিআইজে) এর এক প্রভাবশালী নেতাকে হত্যা করেছে ইসরাইল। মঙ্গলবার() ওই হামলার পরপরই পাল্টা রকেট হামলা শুরু করেছে পিআইজে।
এক দিনের মধ্যে একযোগে ৭০টিসহ মোট ১৬০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এসব রকেটের কাছে পাত্তাই পাচ্ছে না ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
টাইমস অব ইসরাইলের দাবি করেছে, ফিলিস্তিনী সশস্ত্র প্রতিরোধ সংগঠনগুলোর জোট আল কুদুস বিগ্রেডের কমান্ডার হত্যার বদলা নেয়া শুরু করেছে।
মঙ্গলবার ভোরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের হামলায় ইরান সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আত্তা নিহত হয়েছেন।
বোমা হামলার জবাবে ইসলামি জিহাদ আজ সকাল থেকে এ পর্যন্ত ইসরাইলে ১৬০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে একযোগে ৭০টি রকেট নিক্ষেপ করে। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মাত্র ২০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে।




















