ডেস্ক রিপোর্ট।।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে বুধবার (১৩ নভেম্বর) দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। কুইন্সল্যান্ড ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের এক মুখপাত্র এএফপিকে বলেন, পিসি দাবানল এলাকায় আকাশ থেকে পানি ছোঁড়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
মুখপাত্র আরও বলেন, আমরা পাইলটের অবস্থা জানার চেষ্টা করছি। ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।




















