আন্তর্জাতিক ডেস্ক।।
ইসরাইলি ড্রোন থেকে গাজার পূর্বাঞ্চলে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি অবস্থানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্কাই নিউজ। তবে এতে হতাহতের খবর পাওয়া যায় নি।
একটি ইহুদি উপশহর লক্ষ্য করে গাজা থেকে তিনটি রকেট ছোড়া হয়েছে বলে ইসরাইল দাবি করার পরপরই এ হামলা চালানো হয়। এর আগে গতরাতেও হামাসের দু’টি অবস্থানে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলছে, তারা হামাসের দু’টি গোপন আস্তানায় হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত আর কিছু জানা যায়নি।
প্রতি শুক্রবারের মতো গতকালও গাজায় অবৈধ সীমান্ত দেওয়ালের কাছে বিক্ষোভ করে গাজার মানুষ। বিক্ষোভের পরপরই গাজায় প্রথম দফা বিমান হামলা চালায় দখলদারেরা।




















