আন্তর্জাতিক ২৪ নভেম্বর, ২০১৯ ০৬:০৮

চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক ।।

চীনের সঙ্গে সম্পর্ক কখনও খারাপ হবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের নতুন পরিকল্পনামন্ত্রী আসাদ উমর। তিনি আরও বলেন,  চায়না পাকিস্তান ইকনোমিক করিডোর (সিপিইসি) থেকে কেবল চীন লাভবান হবে এমনটা বিশ্বাস করে না পাকিস্তান।

সম্প্রতি দক্ষিণ এশিয়ার মার্কিন কূটনীতিক অ্যালিস ওয়েলস বলেন, সিপিইসি পাকিস্তানের ওপর ঋণের বোঝা বাড়াবে। এটা সহায়তা নয়, বরং বিনিয়োগ। এ সম্পর্কে কথা বলতে গিয়েই পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

সূত্র: ডন