আন্তর্জাতিক ২৭ নভেম্বর, ২০১৯ ০৬:৫১

৩০ সেকেন্ডে ১০০ বার লাফ দিয়ে নতুন রেকর্ড গড়লেন এক তরুন

আন্তর্জাতিক ডেস্ক ।।

নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন চীনের এক তরুণ। জোড়া পায়ে মাত্র ৩০ সেকেন্ডে ১০০ বার লাফিয়ে তিনি এ রেকর্ড গড়েছেন। 

চীনের সাংহাইয়ে আয়োজিত ইন্টারন্যাশনাল জাম্প রোপ প্রতিযোগিতায় প্রায় চারশ প্রতিযোগীকে হারিয়ে এই রেকর্ড গড়েন ওয়াং শিসেন।