আন্তর্জাতিক ২৭ নভেম্বর, ২০১৯ ০২:৩৯

ইদলিবে ঘুমন্ত গ্রামবাসীর ওপর রাশিয়ার বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক ।। 

সিরিয়ার উত্তর-পশ্চিম ইদলিব প্রদেশের কয়েকটি গ্রামে ঘুমন্ত গ্রামবাসীর ওপর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এসময় দু'জন বেসামিরক লোক নিহত হয়েছেন। 

মঙ্গলবার রাতে প্রদেশটির কাফর নাবল ও কাফার রোমাসহ কয়েকটি গ্রামে হামলা রাশিয়া। 

এছাড়াও সরকারি যুদ্ধবিমান কাফর নাবলের আল-রাওদা নারী ও শিশু হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছিল, ফলে হাসপাতালটি অকার্যকর হয়ে পড়ে।

ইদলিবকে সন্ত্রাসীমুক্ত করতে সেখানে সরকারি ও মিত্র বাহিনীর সেনারা অভিযান চালাচ্ছে। তবে আমেরিকা ইদলিবে অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে। 

গত অক্টোবর থেকে যুদ্ধবিধ্বস্ত ইদলিব প্রদেশে সরকারি শাসক, রাশিয়া ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত শতাধিক বেসামরিক নাগরিক মারা গেছে। এ ছাড়া ৫০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন অসংখ্য মানুষ।