আন্তর্জাতিক ৩০ নভেম্বর, ২০১৯ ০২:৩৮

ড্রোন সাফল্যে আরেকধাপ অগ্রসর হলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক।।

‘পেলিকান-টু’ নামের উন্নত ড্রোন যুক্ত হল ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটে। শনিবার (৩০ নভেম্বর) নতুন এ সাফল্যর উন্মোচন করে তারা। এ সময় নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি উপস্থিত ছিলেন।

পেলিকান-টু ড্রোনটি সাগরের অনেক ভেতরে পর্যবেক্ষণ ও শনাক্তকরণ তৎপরতা চালাতে পারে। পেলিকান-টু জরুরি মুহূর্তে পানির ওপর অবতরণের সামর্থ্য রাখে। এছাড়া ‘সোরেন’ নামের একটি ব্যবস্থা উন্মোচন করা হয়েছে। এই ব্যবস্থা জিপিএস এর সহযোগিতা ছাড়াই সাবমেরিনগুলোর অবস্থান শনাক্ত করতে পারবে। সোরেন ব্যবস্থা তৈরিতে অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এটি একটি ব্যয়বহুল ব্যবস্থা। এ কারণে বিশ্বের গুটি কয়েক দেশের কাছে এই ব্যবস্থা রয়েছে। ইরানের সেনাবাহিনী নৌ ইউনিটের নতুন ড্রোন ও সাবমেরিন শনাক্তকরণ ব্যবস্থা সাগরে দেশটির শক্তি ও সামর্থ্য অনেক বাড়িয়ে তুলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।