ডেস্ক রিপোর্ট।।
নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়েছেন অনেক স্বামীই। এমন খবর প্রায়ই শোনা যায়। তবে এবার স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেওয়ার মত ঘটনা ঘটলো ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, দামি ভেড়ার বিনিময়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিয়েছেন এক স্বামী।
রাজেশ পালের বিবাহিত স্ত্রী সীমা পাল পালিয়ে যায় তার প্রেমিক উমেশ পালের সঙ্গে। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী রাজেশ পাল গ্রাম পঞ্চায়েতের কাছে বিচার দাবী করেন। পঞ্চায়েত থেকে বলা হয়, যদি উমেশ তার ভেড়ার পালের অর্ধেকটা রাজেশকে দিতে রাজী হয় তবেই সীমা তার সঙ্গে থাকতে পারবে।
এমন প্রস্তাবে রাজী হয়ে যান উমেশ। অন্যদিকে সীমার স্বামীও খুশী মনে ৭১ টি ভেড়ার পরিবর্তে স্ত্রীকে ছেড়ে দিতে সম্মত হন। পঞ্চায়েতের এই সিদ্ধান্তে তিনজনই বেশ খুশি হয় বলে জানা যায়।
কিন্তু এই ঘটনায় খুশী হতে পারেননি উমেশের বাবা ও তার পরিবার৷ সীমার বদলে এতগুলি দামী ভেড়া রাজেশকে দিয়ে দেওয়ার প্রস্তাব মেনে নিতে পারছেন না তারা৷ এরই মধ্যে থানায় মামলাও করেছেন তারা। তাদের দাবী, অবৈধ ভাবে তাদের ভেড়া নিয়ে গেছে রাজেশ৷




















