আন্তর্জাতিক ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০৮:৩৩

মারা গেছেন ভারতের সাবেক কেন্দ্রীয়মন্ত্রী যশোবন্ত সিং

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের সাবেক কেন্দ্রীয়মন্ত্রী যশোবন্ত সিং মারা গেছেন। আজ রোববার সকালে তার মৃত্যু হয় তার বয়স হয়েছিল ৮২ বছর। খবর হিন্দুস্তান টাইমসের।

আজ দিল্লির আর্মি হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, আজ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। আজ স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে যশোবন্ত সিংয়ের মৃত্যু হয়। অসুস্থতার জন্য এর আগেও তাকে গত ২৫ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।