আন্তর্জাতিক ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:১২

মেক্সিকোতে বন্দুকধারীর হামলা, নিহত ১১

মেক্সিকোর একটি পানশালায় বন্দুকারীর হামলায় নারীসহ ১১ জন নিহত হয়েছেন।

রবিবার গুয়ানাহুয়াতো রাজ্যের জেরাল দেল প্রোগ্রেসো শহরে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত চার নারী বারটিতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। তবে হামলার কারণ জানা যায়নি। 

উল্লেখ্য, গত জুলাইয়ের রাজ্যটির একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বন্দুক হামলায় ২৪ জন নিহত।

সূত্র ঃ ইন্টারনেশনাল ডেস্ক