আন্তর্জাতিক ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০১:১৪

বিশ্বের ৪০ শতাংশ উদ্ভিদ বিলুপ্তির ঝুঁকিতে

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বের জনসংখ্যা সাথে বাড়ছে মানুষের চাহিদাও। বিপুল এ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান খাদ্য, ওষুধ ও জ্বালানির চাহিদা মেটাতে বিশাল অবদান রাখতে পারে উদ্ভিদ। কিন্তু নানা অব্যবস্থাপনা, দুর্যোগ আর অপরিকল্পিত ব্যবহারে ফলে আজ প্রায় বিলুপ্তির ঝুঁকিতে বিশ্বের প্রায় ৪০ শতাংশ উদ্ভিদ। সম্প্রতি যুক্তরাজ্যের রয়্যাল বোটানিক গার্ডেনস, কেউয়ের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে আসে

কেউয়ের ডিরেক্টর অব সায়েন্স প্রফেসর আলেক্সান্দ্রে আন্তোনেলি বলেন, এটা খুবই উদ্বেগজনক দৃশ্য। আমরা সময়ের সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাচ্ছি। কারণ, অনেক প্রজাতি খুঁজে নাম দেয়ার আগেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এমনকি আজকাল আমরা যে মহামারি দেখছি, সেগুলোরও সমাধান করতে পারে অনেক উদ্ভিদ প্রজাতিই। শুধু মাত্র ওষুধ তৈরিতে ব্যবহারযোগ্য অন্তত ৭২৩টি উদ্ভিদ প্রজাতি বিলুপ্তির হুমকিতে।

পূর্বানুমানের চেয়েও দ্রুতগতিতে বাড়ছে উদ্ভিদ বিলুপ্তির হার। ২০১৬ সালে ২১ শতাংশ উদ্ভিদ বিলুপ্তির হুমকিতে ছিল। এখন তা বেড়ে ৩৯ দশমিক ৪ শতাংশ, অর্থাৎ প্রায় ১ লাখ ৪০ হাজার প্রজাতি বিলুপ্ত হওয়ার শঙ্কায় রয়েছে। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা

গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বে সাত হাজারের বেশি ভোজ্য উদ্ভিদ রয়েছে। অথচ এর একেবারেই সামান্য একটি অংশ ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যচাহিদা মেটাতে ব্যবহার করা হচ্ছে।

এছাড়া, বিশ্বব্যাপী প্রায় ২ হাজার ৫০০ উদ্ভিদ প্রজাতি রয়েছে যেগুলো জ্বালানি চাহিদা মেটাতে ব্যবহার করা যায়। সেখানে মাত্র ছয়টি প্রজাতি- ভুট্টা, আখ, সয়াবিন, পাম, রাইসরিষা ও গম থেকে জৈব জ্বালানি তৈরি হচ্ছে।