দশ দিন ধরে লড়াই চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে।
এর মধ্যে এই প্রথম সমঝোতার কথা বললেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও আলজাজিরা এ খবর জানিয়েছে।
বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ দশম দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো ইঙ্গিত মেলেনি। আর্মেনিয়ার দাবি, বিতর্কিত নাগর্নো-কারাবাখের রাজধানী কার্যত ধুলায় মিশিয়ে দিয়েছে আজারবাইজানের সেনারা।
সূত্র – বিবিসি




















