বিনোদন ডেস্ক
করোনার প্রকোপে বন্ধ করা হয় দেশের সিনেমা হলগুলো। তারপর প্রায় সাত মাস বন্ধ থাকার পর সরকারের অনুমতিতে গত ১৬ অক্টোবর থেকে খুলে দিয়েছে সিনেমা হলগুলো। শুধু ৪০% আসন সংখ্যা বিক্রি এবং স্বাস্থ্যবিধি মানা শার্তে হল চালান যাবে।
ডিস ব্যবসায়ী থেকে ভাইরাল হিরো আলমের সিনেমা ‘সাহসী হিরো আলম’ দিয়ে চালু হয় হলগুলো। তবে বিষয়টি বেশ সমালোচনার মুখে ফেলেছে সিনেমা শিল্পকে। সেই সমালোচনা কাটাতে এবার মুক্তি পাচ্ছে চিত্রনায়ক শাকিব খানের কিছু পুরনো সিনেমা। হল বাঁচাতেই মূলত শাকিব খানের সিনেমা প্রচার হবে বলে ধারনা করা হয়।
আজ থেকে দেশের বিভিন্ন হলে প্রদর্শিত হবে শাকিব খানের নাকাব ছবিটি। ছবিটি মুক্তি পাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বেশকিছু সিনেমা হলে।
২০১৮ সালে শ্রী ভেঙ্কটেশের প্রযোজনায় মুক্তি পায় 'নাকাব' সিনেমা। এই সিনেমায় টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও সায়ন্তিকার মতো নামী অভিনেত্রীদের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে শাকিবকে। সিনেমাটি পরিচালনা করছেন রাজীব কুমার।
করোনার পর সাহসী হিরো আলম চালিয়ে হতাশ হন মালিক সমিতি। এমন তথ্য উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে। সেই ক্ষতি পোষাতে এই সপ্তাহে নাকাব চালানো হবে বলে জানা যায়।






















