বিনোদন ২৫ অক্টোবর, ২০২০ ০৭:১৬

ময়ূর সাজে জন্মদিনের অনুষ্ঠানে পরীমনি!

বিনোদন ডেস্ক  

ঘড়ির কাটায় তখন ১০টা, পাঁচ তারকা হোটেলের ক্রিস্টাল বলরুমটি যেন এক টুকরো সবুজ অরণ্য! চারদিক সবুজে ভরপুর। আমন্ত্রিত অতিথিরা অপেক্ষায় তাকিয়ে। হুট করে এক ময়ূরের আগমন! সবাই তাকে দেখে বেশ অবাক! ময়ূর বেশে তাক লাগালেন সকলকে!

pori 1

প্রত্যেক জন্মদিনে পরীমনি আলাদা একটি রঙ বেছে নেন। এবার তার থিম ছিল সবুজ। ক্রিস্টাল বলরুম, স্টেজ কিংবা আমন্ত্রিত অতিথিরাও এসেছেন সবুজ গায়ে জড়িয়ে। পরী নিজেও পরেছেন সবুজ রঙয়ের বিশেষ গাউন।

এবার সবুজ কেন? পরীমনি বলেন জানান, প্রতিবছর আমার জন্মদিনের অনুষ্ঠানে একটি আলাদা রঙ নির্ধারণ করে থাকি। এ বছরের বেশিটা সময় ঘরবন্দি কেটেছে। প্রকৃতির রঙ সবুজ, আমার কাছে মনে হয়েছে এই রঙটি মনে একটা অন্যরকম প্রশান্তি দেয়। তাই এবার সবুজ বেছে নিয়েছি।

গত বছর পরীমনিকে জন্মদিনে প্রজাপতি সাজতে দেখা যায়। এবার ময়ূর। এর ব্যাখ্যায় তারকা বললেন, ‘ময়ূর কত সুন্দর! আমার অসম্ভব পছন্দের। মাঝেমধ্যে মনে হয় যদি ময়ূর হয়ে যেতে পারতাম! তাই আজ নিজেকেই সাজালাম।

pori 2

শুধু নিজেই ময়ূর সাজেননি পরী। অনুষ্ঠানস্থলের চারদিকও ছিল ময়ূরের পালকে ঢাকা। কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান পরীমনি।