বিনোদন ২৬ অক্টোবর, ২০২০ ০৬:৪৯

নায়ক রিয়াজের আজ জন্মদিন

বিনোদন ডেস্ক

ঢালিউডের অন্যতম রোমান্টিক নায়ক রিয়াজ। তার পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক । তবে রিয়াজ নামেই পরিচিত তিনি। ১৯৭২ সালের ২৬ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। আজ সোমবার তাঁর জন্মদিন।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন যশোরের ছেলে রিয়াজ। চাকরিজীবন শুরু করেছিলেন বিমানবাহিনীর পাইলট হিসেবে কিন্তু সিনেমার মাধ্যমে তিনি বনে যান নায়ক। ১৯৯৫ সালে প্রয়াত নায়ক জসীমের হাত ধরে ‘বাংলার নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় রিয়াজের ।

shabnoor

১৯৯৭ সালে মহম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ ছবির মাধ্যমে জনপ্রিয় নায়কে পরিণত হন এই নায়ক। এরপর সালমান শাহের মৃত্যুতে যে শূণ্যতা পূরণ করতে প্রযোজক ও পরিচালকরা রিয়াজকে বেছে নেন নায়ক হিসেবে। শাবনূর, রিয়াজ ও পূর্ণিমা-রিয়াজ জুটি বেঁধে তারা দিয়েছেন বাংলা সব জনপ্রিয় সিনেমা।

Purnima

দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করা রিয়াজ উপহার দিয়েছেন ‘নারীর মন’, ‘বিয়ের ফুল’, ‘এই মন চায় যে’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘প্রেমের তাজমহল’, ‘স্বপ্নের বাসর’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হৃদয়ের বন্ধন’, ‘দুই দুয়ারী’, ‘কাজের মেয়ে’, ‘শ্যামল ছায়া’, ‘দারুচিনি দ্বীপ’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘সাবধান’, ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘খবরদার’, ‘লাল দরিয়া’, ‘মিলন হবে কতদিনে’, ‘শাস্তি’, ‘কি যাদু করিলা’, ‘হাজার বছর ধরে’, ‘পাগল তোর জন্য’, 'কৃষ্ণপক্ষ'সহ অসংখ্য ব্যবসা সফল ও প্রশংসিত সিনেমা।

এছাড়াও রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকারের ‘ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট’ নামে একটি ইংরেজি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। কলকাতার সঙ্গে বেশ কিছু যৌথ প্রযোজনার ছবিতেও দেখা গেছে তাকে।

prime minister

চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন। চলচ্চিত্রগুলো হলো- ‘দুই দুয়ারী’ (২০০০), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭) ও ‘কি যাদু করিলা’ (২০০৮)। তাঁর ঝুলিতে আছে সেরা আভিনেতার ৭টি মেরিল-প্রথম আলো পুরস্কার।  

ছোট পর্দায় ও বিজ্ঞাপনে নিয়মিত থাকলেও অনেকদিন ধরেই সিনেমাতে অনিয়মিত তিনি। সম্প্রতি আবারও তিনি নতুন করে সিনেমায় কাজ শুরু করেছেন।