বিনোদন ২৬ অক্টোবর, ২০২০ ০৮:২০

কপিরাইট অফিসে গেলেন পার্থ বড়ুয়া

বিনোদন ডেস্ক   

চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের কণ্ঠে ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামে গানটি মুক্তি পাওয়ার অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গানটি প্রশংসায় ভাসতে থাকে। কিন্তু কিছু সময়ের মধ্যে বিতর্কও তৈরি করে।  ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়া।

‘সরলপুর’ নামের একটি ব্যান্ড আপত্তি জানায় গানটি নিয়ে। কপিরাইট ক্লেইমের কারণে একদিনের মধ্যে ইউটিউব থেকে গানটি নামিয়ে ফেলতে হয়। বুধবার সন্ধ্যায় সরলপুর ব্যান্ড গণমাধ্যমের কাছে একটি সংবাদ বিজ্ঞপ্তি ও কপিরাইটের কাগজপত্র পাঠিয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, গানটির মালিক সরলপুর ব্যান্ড। 

পার্থ বড়ুয়া এ প্রসঙ্গে পার্থ বড়ুয়া জানান, ‘এখনই এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। সবকিছু এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমরা আজ কপিরাইট অফিসে যাচ্ছি। সেখান থেকে ফিরে বিস্তারিত জানাতে পারবো। কোনো ধরনের বিতর্ক নয় আমরা সমাধানের পথে যাচ্ছি।’

d

‘সর্বত মঙ্গল রাধে’ গানটি ময়মনসিংহ গীতিকা নামে পরিচিত ছিল গানটি। ইউটিউবে গানটি অনেকে কভার করে গেলেও এ নিয়ে পরিস্কার কোন তথ্য পাওয়া যায়নি। কিন্তু চঞ্চল চৌধুরি ও মেহের আফরোজ শাওনের কণ্ঠে গানটি কাভার মুক্তির পর থেকে এ নিয়ে বিভিন্ন তথ্য উঠে আসে।